ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়?

জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ২৩ বার পঠিত
জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (৫ আগস্ট) বিকেলে জোরারগঞ্জ পৌরসভার নন্দীগ্রাম (গাছ মার্কেট) এলাকার শান্তুর ভাঙ্গারির দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতার হওয়া ব্যক্তি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ি এলাকার মৃত আবদুল উদুদের ছেলে মোঃ ছৈয়দুল আমিন (৫০)।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কৌশলে ছৈয়দুল আমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় ২০২৫ৃ সালের জানুয়ারি মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে।

​বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa