ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়?

খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৬৪ বার পঠিত
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি!

পাহাড়ি জনপদে ধর্মীয় শিক্ষা বিস্তার ও মানবিক সহায়তার নতুন দিগন্ত উন্মোচিত হলো খাগড়াছড়ির মহালছড়িতে। বহুদিনের স্থবিরতা কাটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’। এ উপলক্ষে সেনাবাহিনীর মহালছড়ি জোনের পক্ষ থেকে স্থানীয় এতিম শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ ও বিশেষ ত্রাণ সহায়তা কার্যক্রম।
​মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত এ উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসা ও এতিমখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল জাবির আসিফ, পিএসসি।
​দীর্ঘদিন বন্ধ থাকার পর মহালছড়ি জোন অধিনায়কের ব্যক্তিগত আগ্রহ ও নিবিড় তত্ত্বাবধানে নির্মাণকাজ শেষ করে প্রতিষ্ঠানটি চালুর আলো দেখে। শুভ উদ্বোধনের পাশাপাশি এদিন জোনের মানবিক সহায়তার অংশ হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। একই সঙ্গে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্থানীয় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করেন এবং অসহায় পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল আল জাবির আসিফ বলেন,
​”ধর্মীয় শিক্ষা, মানবিক মূল্যবোধ তৈরি ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ি অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলী। এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
​বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এবং ধর্মীয় শিক্ষার প্রসারে সেনাবাহিনীর এই উদ্যোগ এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সেবামূলক কার্যক্রম আরও সুদূরপ্রসারী হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
​উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত মাদ্রাসা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa