ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ২২ বার পঠিত
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিময় সমাজ বিনির্মাণে পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে মিরসরাইয়ে অনুষ্ঠিত এক বিট পুলিশিং সভায়।
​আজ ২৮ জুলাই (মঙ্গলবার) জোরারগঞ্জ থানার আওতাধীন ৭ নম্বর কাঁটাছড়া ইউনিয়ন বিট পুলিশিংয়ের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল আমিন এমপি।
​প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, “সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও যাবতীয় অপকর্ম নির্মূলে বিট পুলিশিং এক কার্যকর ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের দোড়গোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা আমাদের নাগরিক দায়িত্ব।”
​জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হালিম-এর সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী এবং স্থানীয় বিশিষ্ট রাজনৈতিক গাজী নিজাম।
​সভায় এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
​বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে একমত প্রকাশ করেন এবং আইনপ্রয়োগকারী সংস্থাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি!

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa