ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে আন্তছরা খালে: পরিদর্শনে এমপি নুরুল আমিন জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান প্রাইভেটকার ফেলে পালালো মাদক কারবারি: ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী

চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ৫২ বার পঠিত
চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​

​চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (কর্ণফুলী) টানেলে নিয়মিত রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা চার রাত নিয়ন্ত্রিতভাবে যানবাহন চলাচল পরিচালনা করা হবে। এ সময় টানেলের একটি টিউব সম্পূর্ণ বন্ধ রেখে অন্য টিউবটি দিয়ে দ্বিমুখী (টু-ওয়ে) যান চলাচল চালু রাখা হবে। পরিস্থিতি বিবেচনায় দুই প্রান্তে গাড়ি ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট আটকে থাকতে পারে।
​মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
​বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুলাই (মঙ্গলবার) থেকে ৩১ জুলাই (শুক্রবার) পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত টানেলের স্বাভাবিক রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় কাজ চলা সাপেক্ষে ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’— যেকোনো একটি টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
​সেতু কর্তৃপক্ষ জানায়, টানেলের ভেতর ও সংযোগ সড়কে যানবাহনের গতি এবং অতিরিক্ত চাপ সামলাতে উভয় প্রান্তের যাত্রীদের সাময়িকভাবে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করতে হতে পারে।
​টানেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সড়ক ব্যবহারকারী, চালক ও যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa