ঢাকা
২৪ জুলাই ২০২৬
দেশজুড়ে
নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক সদর দপ্তর স্থানান্তরের দাবি: ফটিকছড়ি উত্তরের ৩ ইউনিয়নে ফের ৪৮ ঘণ্টার হরতাল

শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ২২ বার পঠিত
শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আগামী ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, মামলার তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। তদন্ত সংস্থার দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে অভিযোগ প্রস্তুতের কাজ চলছে। নির্ধারিত সময় অনুযায়ী ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করা হয়েছে। তদন্ত সংস্থা এ ঘটনায় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও ঘটনার তথ্য সংগ্রহ করেছে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, শাপলা চত্বরের ঘটনায় তদন্তে বিভিন্ন তথ্য উঠে এসেছে এবং রাষ্ট্রের যেকোনো পর্যায়ের ব্যক্তি জড়িত থাকলে তদন্তের আওতায় আসবেন।

এদিকে তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, ঘটনার ধরন এবং অভিযোগের ভিত্তিগুলো বিশ্লেষণ করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনালের পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।

চিফ প্রসিকিউটর আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজও এগিয়েছে। শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa