ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, বাকি তিন জন খালাস

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২০ জুলাই ২০২৬   ১১১ বার পঠিত
মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, বাকি তিন জন খালাস

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর তিন আসামি সজীব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল।

রায়ের পর নিহত শিশুর পরিবার অসন্তোষ প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, খালাস পাওয়া তিন আসামির বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তির দাবিতে উচ্চ আদালতে আপিল করবেন। শিশুটির মা অভিযোগ করেন, ওই তিন আসামি ঘটনার আলামত নষ্টের চেষ্টা করেছেন এবং পরিবারকে হুমকি দিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা এহসানুল হক সমাজী বলেন, প্রধান আসামির মৃত্যুদণ্ডে তারা সন্তুষ্ট হলেও অপর তিন আসামির খালাসের বিষয়ে সন্তুষ্ট নন। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মামলার চার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, মাগুরার এ শিশু নির্যাতনের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ঘটনার প্রতিবাদে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ রাস্তায় নেমে বিচার দাবি করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa