ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

খাগড়াছড়ি রামগড়ে শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: দুলাভাই কারাগারে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২০ জুলাই ২০২৬   ২০ বার পঠিত
খাগড়াছড়ি রামগড়ে শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: দুলাভাই কারাগারে

খাগড়াছড়ির রামগড়ে ১৩ বছর বয়সী শ্যালিকাকে অপহরণের পর ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগে সাকিবুল ইসলাম রাজু (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। পুলিশ উদ্ধার করার পর অভিযুক্ত দুলাভাইকে আইনের আওতায় এনে সোমবার (২০ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
​মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন সকালে রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসায় যাওয়ার পথে ওই কিশোরী নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়ে তাকে না পেয়ে রামগড় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজু নিজের মোবাইল ও সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে আত্মগোপনে চলে যান।
​পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির বিশেষ সহায়তায় দীর্ঘ ২৭ দিন পর রোববার (১৯ জুলাই) রাতে রামগড়ের সোনাইপুল বাজার এলাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। রাজু ১ নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে এবং ওই কিশোরীর বড় বোনের স্বামী।
​উদ্ধার হওয়ার পর ভুক্তভোগী কিশোরী জানায়, ভগ্নিপতি বিয়ের প্রলোভন ও প্রেমের সম্পর্ক গড়ে তোলার কথা বলে তাকে ফুসলিয়ে ঢাকার উত্তরায় এক ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে জোরপূর্বক তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।
​এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে রামগড় থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেছেন।
​রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সোমবার আসামিকে আমলি আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটির তদন্ত কাজ চলছে।

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa