ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

শাহ আমানতে অন্তর্বাসে লুকানো সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, মিরসরাইয়ের যাত্রী আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ৪৯ বার পঠিত
শাহ আমানতে অন্তর্বাসে লুকানো সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, মিরসরাইয়ের যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর অন্তর্বাস ও পায়জামার বেল্টে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছানোর পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) যৌথভাবে তাকে তল্লাশি চালায়। আটক যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আসা যাত্রীটি কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নেওয়া গোয়েন্দা সদস্যরা তাকে আটক করেন। পরে দেহ তল্লাশির সময় তার পায়জামার বেল্ট ও অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২ কেজি ১৬০ গ্রাম গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যাত্রীর কাছ থেকে মোট ২ দশমিক ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের অভিযোগে ওই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রা পাচার ও অভিনব কৌশলে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সমন্বিতভাবে নজরদারি জোরদার করেছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa