ঢাকা
১৩ জুলাই ২০২৬

পতেঙ্গায় ১ কোটি ৩৬ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার, পাচারকারীরা পলাতক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ জুলাই ২০২৬   ৪২ বার পঠিত
পতেঙ্গায় ১ কোটি ৩৬ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার, পাচারকারীরা পলাতক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ৪০০ বোতল মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​আজ রবিবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন মাদক কারবারিদের একটি গোপন আস্তানায় এ অভিযান চালানো হয়।

​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি আভিযানিক দল আকমল আলী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করে রাখা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে রেখেই পালিয়ে যায়।

​তিনি আরও জানান, জব্দকৃত বিদেশি মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa