ঢাকা
১৩ জুলাই ২০২৬

রেলপথে পানি, পাঁচ দিন পর ছাড়ল আটকে পড়া ট্রেন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ জুলাই ২০২৬   ৪১ বার পঠিত
রেলপথে পানি, পাঁচ দিন পর ছাড়ল আটকে পড়া ট্রেন

রেলপথে পানি ওঠার কারণে চট্টগ্রামের জানালিহাট স্টেশনে পাঁচ দিন আটকে থাকার পর চট্টগ্রাম রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে কক্সবাজার থেকে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন।

রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি জানালিহাট স্টেশন থেকে চট্টগ্রাম স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে বলে জানিয়েছেন জানালিহাট স্টেশনের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন।

তিনি জানান, গত মঙ্গলবার ষোলশহর ও জানালিহাট স্টেশনের মধ্যবর্তী কয়েকটি স্থানে রেলপথ পানিতে ডুবে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি জানালিহাট স্টেশনে আটকা পড়ে।

মৌসুমি বায়ুর প্রভাবে গত ৪ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হয়। টানা বর্ষণে মঙ্গলবার নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেলপথ পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও দেড় থেকে দুই ফুট পর্যন্ত পানি জমে যায়।

রেল কর্মকর্তারা জানান, রেলপথে পানি ওঠার কারণে মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার আটকে থাকা ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে চট্টগ্রাম থেকে দুই জোড়া এবং ঢাকা থেকে দুই জোড়া ট্রেন রয়েছে। এ রুটে প্রতিদিন প্রায় আট থেকে নয় হাজার যাত্রী যাতায়াত করেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa