ঢাকা
১৩ জুলাই ২০২৬

সিলেটে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ জুলাই ২০২৬   ৪২ বার পঠিত
সিলেটে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা

টানা কয়েক দিনের বৃষ্টির পরও সিলেটে কমছে না বৃষ্টির দাপট। সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রোববার (১২ জুলাই) জেলার অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বৃদ্ধি এবং নদ-নদীর পানি আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকেই সিলেট নগরীসহ জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে যায় এবং যান চলাচলে ধীরগতি দেখা দেয়। কর্মস্থলগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবারও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দেশের কিছু অঞ্চলে বৃষ্টির প্রবণতা কমলেও সিলেটে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

এদিকে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। নিম্নাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার এবং আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa