ঢাকা
১০ জুলাই ২০২৬

অটোরিকশায় বাসের ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন মা ও ছেলে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ৩৭ বার পঠিত
অটোরিকশায় বাসের ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন মা ও ছেলে

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী—মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল বাসস্ট্যান্ড ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বগুড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।

নিহত মায়ের নাম মোছা. নীলা। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে নিহত ছেলের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, “দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa