ঢাকা
০৮ জুলাই ২০২৬

কুমিল্লায় সড়কে মর্মান্তিক প্রাণহানি: দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ৪৮ বার পঠিত
কুমিল্লায় সড়কে মর্মান্তিক প্রাণহানি: দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১

কুমিল্লার লাকসামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে একজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার নাথেরপেটুয়া এলাকার বিপুলেশ্বর বড়কাচি বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল (৬০) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাট গ্রামের মৃত নলি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাস নাথেরপেটুয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১৬ জন যাত্রী আহত হন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত সাতজনের মধ্যে মোস্তফা কামালকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa