ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নতুন নাটকে মাহি: বিনোদনের সাথে হাসির ধামাকা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ জুলাই ২০২৬   ১৫১ বার পঠিত
নতুন নাটকে মাহি: বিনোদনের সাথে হাসির ধামাকা

হাস্যরসাত্মক গল্পনির্ভর নাটকে আবারও জুটি বেঁধেছেন অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী সামিরা খান মাহি। ‘কোটি টাকার বউ’ শিরোনামের নতুন এ নাটকটি নির্মাণ করেছেন মিতুল খান। সম্প্রতি পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে।

কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জনের গল্প অবলম্বনে নির্মিত নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নিলয় আলমগীরের পাশাপাশি আরও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, চিত্রলেখা গুহ, মাসুম বাশার, আজম খান, হানিফ পালোয়ান ও শাওন মজুমদার।

নাটকটি নিয়ে সামিরা খান মাহি বলেন, দর্শকদের কাছে কমেডি নাটকের আলাদা আবেদন রয়েছে। সেই আগ্রহের কথা বিবেচনায় রেখেই নির্মাতা পারিবারিক টানাপোড়েন, হাস্যরস ও জীবনের নানা বাস্তবতাকে একসঙ্গে তুলে ধরেছেন। নাটকটি দর্শকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পরিচালক মিতুল খান জানান, বিনোদনের পাশাপাশি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘কোটি টাকার বউ’ নির্মাণ করা হয়েছে। সমাজের বিভিন্ন সম্পর্কের টানাপোড়েন ও বাস্তবতাকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে এই নাটকে।

তিনি আরও বলেন, কমেডিধর্মী গল্পে নিলয় আলমগীর ও সামিরা খান মাহির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় নতুন এ নাটকেও তাদের জুটিকে উপস্থাপন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa