ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

সীমান্ত উত্তেজনা প্রশমনে বিজিবি-বিএসএফ বৈঠক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৪ মে ২০২৬   ১৩১ বার পঠিত
সীমান্ত উত্তেজনা প্রশমনে বিজিবি-বিএসএফ বৈঠক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর এলাকায় সীমান্ত উ’ত্তেজনার মধ্যে বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত পানবাড়ি সীমান্ত এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান এবং ভারতীয় ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিনোদ কুমার।

বৈঠকে বিজিবি সীমান্তের শূন্য লাইনের ৫০ গজের মধ্যে বিএসএফের বাঁশের খুঁটি স্থাপনের বিষয়ে তীব্র আপত্তি জানায়। বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা যায় না।

জবাবে বিএসএফ দাবি করে, জমি অধিগ্রহণের জন্য শুধুমাত্র সার্ভে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তে কৃষিজমি ও ফসল কাটাকে কেন্দ্র করেও আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে। এছাড়া সীমান্তে কোনো ধরনের পুশইন না করার বিষয়েও আশ্বাস দেয় বিএসএফ।

পরে শান্তিপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক শেষ হয়। বর্তমানে তিনবিঘা করিডোরসহ পুরো সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa