ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

লালমনিরহাটের কালীগঞ্জে ২,৪২৬ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬   ১৮৫ বার পঠিত
লালমনিরহাটের কালীগঞ্জে ২,৪২৬ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

লালমনিরহাটের কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্ভোদন করেন, লালমনিরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য- রোকন উদ্দিন বাবুল।

পরিষদ সূত্রে জানা যায়, চলতি বছরে ভিজিএফ চালের কার্ডধারীর সংখ্যা ২ হাজার ৪শত ২৬ জন। এ কর্মসূচির আওতায় মোট ২৪ দশমিক ২৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

এসময় চলবলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু বিধান চন্দ্র রায়, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, চলবলা ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য মাসুদ রানা, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব রাজ্জাকুর ইসলাম রাজ্জাক, চলবলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী সহ পরিষদের ইউপি সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, “মানবিক দিকনির্দেশনায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সঠিক ও স্বচ্ছতার মাধ্যমে যেন প্রকৃত সুবিধাভোগীরা এই সহায়তা পান, সে বিষয়ে পরিষদ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa