ঢালিউড অভিনেত্রী পরীমণি মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও আবেগঘন বার্তা শেয়ার করেছেন। দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে আয়োজিত ছোট পরিসরের উদ্যাপনের মুহূর্তগুলো তুলে ধরেন তিনি।
নিজের ভেরিফাইড ফেসবুকে পরী লেখেন, ‘আমার মা।
আমার ছোট্ট রঙ্গিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।’ দত্তক কন্যাকে ঘিরে পরীর এই আয়োজন তার ভক্তদের। পরীমণি কাজের ফাঁকে সন্তানদের সঙ্গে সময় কাটান। ছেলে পূণ্য ও দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে তার বর্তমান সংসার। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে একাই দেখাশোনা করছেন তিনি।
মেয়ের জন্মদিনে প্রিয়মকে নিয়ে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পরীমণি। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান।
প্রকাশিত ছবিতে দেখা যায়, নীল ও সাদা বেলুন দিয়ে সাজানো একটি ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। সামনে একটি থিম কেকও রাখা ছিল।
ছবি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং পরীর মাতৃত্বকে প্রশংসা করেন।
Development by: webnewsdesign.com