উৎসবমুখর পরিবেশে ও বর্ণিল আয়োজনে ভৈরব হাইওয়ে থানা কর্তৃক বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপারের নির্দেশনা, তত্ত্বাবধান ও উপস্থিতিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই হাইওয়ে থানা প্রাঙ্গণে শুরু হয় পহেলা বৈশাখ উৎসবের আমেজ।

 

অনুষ্ঠানে বিশেষ আয়োজন ছিল পান্তা-ইলিশ ও বিভিন্ন প্রকার ভর্তা এবং সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

এতে সভাপতিত্ব করেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন চৌধুরী। অনুষ্ঠানে বেশ কয়েকজন শিল্পী বৈশাখ ও দেশের সঙ্গীত পরিবেশন করেন।