সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম জেলায় পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। কুড়িগ্রাম ডিসি অফিস পুকুর পাড় সংলগ্ন মুক্ত মঞ্চ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ এর কার্যক্রম শুরু হয়।

দিনের শুরুতেই একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। বৈশাখী শোভাযাত্রায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী,জেলা প্রশাসন,রাজনৈতিক বৃন্দ, ও সর্ব স্তরের জনসাধারণসহ জেলা পুলিশও উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যরা কুড়িগ্রাম সদরসহ সকল উপজেলায় বৈশাখী শোভাযাত্রা সহ সকল অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছে।

সংগীত, বৈশাখী শোভাযাত্রা ও আলোচনায় সকল পর্যায়ে জেলা প্রশাসক জনাব অন্যপুর্না দেবনাথ, পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ , সাংবাদিক, সম্মানিত নাগরিক , শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।