বাংলা নববর্ষ উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছয়সূতি ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী মোঃ মামুন ভূইয়া। তিনি ১নং ওয়ার্ড যুবদল, ছয়সূতি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বার্তায় মামুন ভূইয়া বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমি চাই আমাদের ছয়সূতি ইউনিয়ন হোক একটি আধুনিক, নিরাপদ ও উন্নত জনপদ।”
তিনি আরও বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
মামুন ভূইয়া সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলি।”
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়সূতি ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি।
