ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে

নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মাসুম আহমদ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   ১৪৬ বার পঠিত
নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মাসুম আহমদ

বাংলা নববর্ষ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুম আহমদ। পহেলা বৈশাখকে সামনে রেখে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি নতুন বছরের আগমনে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় মাসুম আহমদ বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক। এ উৎসবের মাধ্যমে সমাজের সকল ভেদাভেদ ভুলে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়।

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের ৪০ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করা সম্ভব। এজন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা, দোয়া ও সমর্থন একান্ত প্রয়োজন।”

মাসুম আহমদ নববর্ষকে ঘিরে সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দ উদযাপনের আহ্বান জানান এবং নতুন বছর সবার জন্য কল্যাণ ও সফলতা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন মাসুম আহমদ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa