ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ শ্রীমঙ্গল প্রেসক্লাব নেতৃবৃন্দের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ এপ্রিল ২০২৬   ১১২ বার পঠিত
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ শ্রীমঙ্গল প্রেসক্লাব নেতৃবৃন্দের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংবাদ প্রকাশের জেরে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

রোববার (১২ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ নিন্দা ও প্রতিবাদ জনানো হয়।

সভায় জানানো হয়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসান বিন মুজাহিরের নামে মৌলভীবাজারের বিচারিক আদালতে এ মামলা দায়ের করা হয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দ সভায় বলেন, ‘এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন হবে।’

তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। এছাড়া মঙ্গলবার (১৩ এপ্রিল) শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আবুজার রহমান বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- আবু জাফর সালাউদ্দিন, আ.ফ.ম আব্দুল হাই ডন, ইসমাইল মাহমুদ, এম এ রকিব, সাইফুল ইসলাম, বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, সৈয়দ আমিরুজ্জামান, আব্দুর রব, শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, রুবেল আহমেদ ও মামুন আহমেদ প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa