ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে

শ্রীমঙ্গলে বসতঘর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   ১৩৩ বার পঠিত
শ্রীমঙ্গলে বসতঘর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টারের শ্রাবণ পালের বাসায় একটি সাপ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

এসময় তারা দ্রুত বাসা থেকে বের হয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনতিয়া তাসমিম বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে অবহিত করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বাসার ভেন্টিলেটরের ভেতরে একটি কালনাগিনী সাপ দেখতে পান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সজল দেব জানান, উদ্ধারকৃত সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa