চট্টগ্রাম বাশখালী টাকার জন্য গর্ভধারিণী মাকে হত্যা

পলাতক ছেলে-পুত্রবধূকে গ্রেপ্তার করল র‍্যাব

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বাশখালী টাকার জন্য গর্ভধারিণী মাকে হত্যা
apps

চট্টগ্রামের বাঁশখালীতে আলোচিত রেহেনা বেগম (৬২) হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ মাস পর ঘাতক ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। বুধবার (১ এপ্রিল) বিকেলে কক্সবাজারের চকরিয়া থানার লক্ষ্যারচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলো—নিহতের ছোট ছেলে মোহাম্মদ কাশেম (২৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (২৫)।

​পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ জুন বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি গ্রামে প্রবাসে থাকা বড় ছেলের পাঠানো টাকা নিয়ে ছোট ছেলে কাশেমের সঙ্গে মা রেহেনা বেগমের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ওই রাতেই নৃশংসভাবে মাকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন ৬ জুন সকালে নিজ ঘর থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত কাশেম ও তার স্ত্রী এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

​বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জানান, “মাকে হত্যার দায়ে অভিযুক্ত ছেলে ও পুত্রবধূ দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় তাদের চকরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

Development by: webnewsdesign.com