ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা

মৌলভীবাজারে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
বুধবার, ২৫ মার্চ ২০২৬   ১২৭ বার পঠিত
মৌলভীবাজারে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় ট্রেন থেকে পড়ে হাফেজ জোবায়ের আহমদ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শ্রীমঙ্গল-ভানুগাছ রেলপথের মধ্যবর্তী মাগুরছড়া এলাকায় রেললাইনের ব্রিজের নিচে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কমলগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি রেলওয়ে পুলিশের কাছে অবগত করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল ঘটনাস্থলে গিয়ে শ্রীমঙ্গল জিআরপি থানাকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহত জোবায়ের আহমদ কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ চেরাগ আলীর ছেলে। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনাস্থল থেকে নিহতের একটি জুতা ও কিছু খুচরা টাকা উদ্ধার করা হয়েছে। তার মুখের ডান পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa