ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা

ঈদুল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৬ মার্চ ২০২৬   ১৮৬ বার পঠিত
ঈদুল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরীর কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদের জামাত সুষ্ঠু ও নির্বিঘ্নে আয়োজন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে এলাকা পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

রোববার (১৬ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে তিনি কেন্দ্রীয় শাহী ঈদগাহ এলাকা পরিদর্শন করেন। এ সময় ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, জনসাধারণের প্রবেশ ও বাহির হওয়ার পথ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় শাহী ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ, সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এ সময় পুলিশ কমিশনার সংশ্লিষ্টদের সঙ্গে ঈদের জামাতকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও সমন্বয় বিষয়ে আলোচনা করেন এবং নামাজ আদায়ে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa