আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যানজট নিরসন ও যাত্রী সাধারণের নির্বিঘ্নে ঘরেফেরা নিশ্চিতকল্পে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকালে ভৈরব হাইওয়ে পুলিশের আয়োজনে থানার প্রাঙ্গনে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ভৈরব হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান খান, ডিআইজি (অপারেশনস হেডকোয়ার্টার্স), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রেজাউল করিম, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন, সিলেট।
আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন ভৈরব সার্কেলের এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ, রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন,ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ সোহেলুর রহমান, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফ উদ্দিন, ভৈরব বাস মালিক সমিতির সভাপতি আবু বায়েছ, জামায়াতে ইসলামী নেতা মোঃ ছিদ্দিকুর রহমান, নিসচার দুর্ঘটনা বিষয়ক সম্পাদক ও চালক প্রশিক্ষক আবেদ হোসেন পলাশ, শ্রমিকদল সভাপতি মোঃ সিয়াম মিয়া, সাংবাদিক শামীম আহমেদ ও সোহানুর রহমান সোহান, সাংবাদিক মোঃ রিমন খান, পারভেজ আলম, ইয়াসিন মিয়া প্রমুখ।
সভায় ভৈরব দুর্জয় চত্বরের চারপাশের ২০০ গজের মধ্যে যানবাহনে যাত্রী ওঠানামা বন্ধ করা, বাস কাউন্টার অন্যত্র স্থানান্তর, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো, দুর্ঘটনা প্রতিরোধ এবং ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এতে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। তাই যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করে বলেন, ভৈরবের সকল স্তরের মানুষের সহযোগিতায় খুব দ্রুতই সড়কের যানজট নিরসনসহ অন্যান্য সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে। সভা শেষে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতার ও নৈশভোজ পরিবেশন করা হয়।
