ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সংবাদকর্মীদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ আছর উপজেলার ইসলামী ফাউন্ডেশন অফিসে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আমীর হরযত মাওলানা মোঃ মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, জেলা জামায়াতের অফিস সম্পাদক এডভোকেট মুনিরুজ্জামান, সরাইল উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী তারিকুল ইসলাম ও জামায়াত নেতা বরকত উল্লাহ মিন্টু।

সরাইল উপজেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান জাভেদ এর সঞ্চালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামির আমির মো. এনাম খা। কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়, কোরআন তেলওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় সরাইল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিকবৃন্দ উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।