ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের বাড়ি ভাংচুর, হুমকি-ধামকী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   ১৫০ বার পঠিত
বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের বাড়ি ভাংচুর, হুমকি-ধামকী

বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লিটন কুমার মিস্ত্রীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মোঃ শাহিন ও তার ভাই সিরাজুল ইসলাম তুহিনের বিরুদ্ধে।

সোমবার (০৯ মার্চ) সকাল নয়টার দিকে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় লিটনের বসতবাড়ির সানসেট ভেঙ্গে গুড়িয়ে দেয় তুহিন ও তাদের লোকজন। ভাংচুরে নিষেধ করলে লিটন ও তার ভাই বিপুল মিস্ত্রীকে বাড়ি থেকে উচ্ছেদ ও মারধরের হুমকি দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ লিটন কুমার মিস্ত্রি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত শাহিন বাগেরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

ক্ষতিগ্রস্থ লিটন কুমার মিস্ত্রী বলেন, তুহিন ও শাহিনের নিকট আত্মীয় এ্যাডভোটেক আব্দুল হাকিমের ওয়ারিশদের কাছ থেকে আমার স্ত্রী সীমা রানী দে‘র নামে ৮শতক এই জায়গা ক্রয় করি। ওই জমিতেই আমি পরে বাড়ি নির্মান করে বসবাস শুরু করি। পরে স্থানীয় পৌর কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর এর উপস্থিতিতে জমি পরিমাপ করা হয়।

এতে শাহিন ও তুহিনদের জমির ভিতর আমি কিছু অংশ জমি পাই। ওই জমি দিতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়। মামলাটি এখনও চলমান রয়েছে। আদালত বলছে রায় না হওয়া পর্যন্ত কেউ কোনো কিছুতে হাত দিতে পারবে না। আদালতের এ কথা উপেক্ষা করে তারা আমার বাড়িতে হামলা ও ভাংচুর করেছে। হামলা করে আমাদের বিল্ডিং এর এক পাশের সানসেট ভেঙে ফেলছে। এতে আমরা বাঁধা দিলে তুহিন ও শাহিন আমাদের অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং হুমকি ধামকি দেয়। আমাকে মেরে ফেলা ও বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

লিটন মিস্ত্রীর ভাই বিপুল মিস্ত্রী বলেন, সকালে এসে দেখি তুহিন, শাহিনসহ চার পাঁচজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি ভাঙছে। এসময় কেন ভাঙছে জিজ্ঞাসা করলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে মারতে আসে এবং হুমকি ধামকি দেয়।

বিপুল মিস্ত্রীর স্ত্রী উন্নতি গাইন বলেন, আমরা খুবই ভয়ে আছি। যেকোন সময় শাহিনরা হামলা করতে পারে। শাহিনরা শুধু আমাদের সাথে আরও কয়েকজন প্রতিবেশির সাথে এরকম খারাপ কাজ করছে। আমরা এর সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মোঃ শাহিন বলেন, বাড়ি ভাঙ্গা হয়নি সানসেট ভেঙ্গেছে, কে বা কারা ভেঙ্গেছে আমি জানি না। আপনাদের সাথে দেখা করে বাকি কথা বলব।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa