ঢাকা
১৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ গ্যাস সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী গোয়াইনঘাটে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন, ওসির নেতৃত্বে তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার ১ কাপ্তাইয়ে বিএসপিআই’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩, চিকিৎসাধীন ৪ লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: দুই নারী আটক, কারাগারে নির্দেশ হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার

সিলেটের সোবহানীঘাটে র‌্যাব-৯ এর অভিযান : ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৭ মার্চ ২০২৬   ২৪১ বার পঠিত
সিলেটের সোবহানীঘাটে র‌্যাব-৯ এর অভিযান : ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট নগরের সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে ক্রয়কৃত পণ্যের মূল রশিদ সংরক্ষণ না করার দায়ে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরের কোতোয়ালি থানাধীন সোবহানীঘাট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৯ সিপিএসসি, সিলেট এবং জেলা প্রশাসকের কার্যালয়ের যৌথ আভিযানিক দল এ অভিযান চালায়।

অভিযানে দেখা যায়, কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ক্রয়কৃত পণ্যের মূল রশিদ দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ করার বাধ্যবাধকতা থাকলেও বেশ কয়েকটি প্রতিষ্ঠান তা মানছে না। এ কারণে আইনের ১৯(১)(ঞ) ধারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন—মো. আব্দুল হান্নান (৪০), মো. আকলিছ (৪০), আবির আহমেদ (২৭), জুনেদ মিয়া (২৬), মো. কাদির (৩৫), জামিল আহমদ (৪১), রিপন দাস (৪০), আনোয়ার আলী (৩৩), লিলু মিয়া (৩৫), কামিল আহমেদ (২৭), রাজা মিয়া (৪৩) ও তানভীর আহমদ (২৬)। তাদের কাছ থেকে পৃথকভাবে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‌্যাব-৯ জানিয়েছে, জনস্বার্থে আইন প্রয়োগ এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa