ঢাকা
১৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
গ্যাস সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী গোয়াইনঘাটে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন, ওসির নেতৃত্বে তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার ১ কাপ্তাইয়ে বিএসপিআই’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩, চিকিৎসাধীন ৪ লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: দুই নারী আটক, কারাগারে নির্দেশ হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ

শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে চোরাই মালামালসহ আটক ৬

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৭ মার্চ ২০২৬   ১২২ বার পঠিত
শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে চোরাই মালামালসহ আটক ৬

শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ইলেকট্রিক ক্যাবল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৪টার দিকে শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় রোয়েল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুঞ্জবন এলাকার ইউসুফ আলীর ছেলে।

আটকের পর তার কাছ থেকে দুই বস্তা চোরাই রাবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রাবারের ওজন প্রায় ৭০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা।

অপরদিকে শুক্রবার (৬ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানার এসআই হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের আরেকটি অভিযানিক দল রাধানগর এলাকার একটি লেবু বাগানে অভিযান চালায়। এসময় হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের বাসিন্দা মোঃ সুমন মিয়া (২২) ও মোঃ রিপন মিয়া (১৯)-কে আটক করা হয়। তারা উভয়ই মোহাম্মদ আলীর ছেলে।

আটককৃতদের কাছ থেকে একটি সাবমারসিবল পাম্প ও ইলেকট্রিক ক্যাবল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা।

এছাড়াও বিভিন্ন মামলার জিআর ওয়ারেন্টভুক্ত দুইজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত একজনসহ মোট ছয়জন আসামিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে যথাযথ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa