ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ১২৫ বার পঠিত
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩-ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।ৎতাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমির উপর ঘাস খাওয়ানোর জন্য খুঁটিতে বাঁধে। এ নিয়ে সন্ধ্যায় দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার দুপুরে বিষয়টি নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ প্রায় ২ ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুলাল মিয়া ও লিটন মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন কালবেলাকে বলেন, গরুকে খুঁটিতে বেঁধে রাখা নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa