ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কবিতা ★ মায়ের ভাষা ★

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬   ২২৫ বার পঠিত
কবিতা ★ মায়ের ভাষা ★

★ মায়ের ভাষা ★

বাংলা আমার মায়ের ভাষা
খোদার সেরা দান,
এই ভাষারই জন্যে কত
মানুষ দিলো জান।

ভাষার তরে প্রাণ দিলো ওই
রফিক শফিক যত,
শুকায়নি আজও রক্তের দাগ
রয়ে গেছে ক্ষত।

ভাষা নিয়ে ষড়যন্ত্র
হয় না কভু কম,
সুযোগ পেলে রাজাকাররা
চেপে ধরবে দম।

তাদের সকল অপচেষ্টা
দিতে হবে রুখে,
হৃদয় দিয়ে মায়ের ভাষা
ধারণ করে বুকে।

বাংলা মায়ের দামাল ছেলে
পায় না কভু ভয়,
ভালোবেসে মায়া দিয়ে
করবে সবই জয়।

 

পাঠিয়েছেন:
নাম: মো: আরাফাত হোসেন
শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa