ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

দেশব্যাপী হত্যা-ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ১৯৭ বার পঠিত
দেশব্যাপী হত্যা-ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও বিরোধী দলীয় সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাওলাদার মোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ডাকসুর কমিটির সদস্য বেলাল হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আহমেদ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক আল মাহমুদসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ১২ তারিখের পর থেকে সারাদেশে হত্যা, ধর্ষণ,সন্ত্রাস ও রাজনৈতিক নেতাকর্মী ও কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তারা এসব ঘটনার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে সহিংসতা বন্ধ ও দোষীদের আইনের আওতায় আনা না হলে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa