ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মেঘনা নদীতে ডাকাত সন্দেহে ১৪ জন আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ২৬১ বার পঠিত
মেঘনা নদীতে ডাকাত সন্দেহে ১৪ জন আটক

চাঁদপুরের মেঘনা নদীতে ডাকাত সন্দেহে ১৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় দুটি ট্রলার ও একটি ড্রেজারও জব্দ করা হয়।গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার লগ্গিমারা চরের পাশে এই অভিযান পরিচালনা করেন চাঁদপুর স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা।আটকদের দাবি, তারা ট্রলার ও মাটি কাটা ড্রেজার মেশিনের শ্রমিক।

 

দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করেন তারা।কোস্টগার্ড জানায়, রাতে নদীতে টহল দেবার সময় একটি ট্রলার দ্রুত পালিয়ে যেতে দেখলে তা থামানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু ট্রলারটি না থামানোয় কোস্টগার্ডের পক্ষ থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে তারা একটি বাল্কহেডে গিয়ে আশ্রয় নিলে সেখানে অভিযান চালিয়ে এই ১৪ জনকে আটক করা হয়।

 

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান বলেন, অভিযানের সময় কিছু দেশীয় অস্ত্র, ১০পিচ ইয়াবা ও কিছু গাঁজা উদ্ধার করা হয়।এদিকে, আটকরা দাবি করেছেন তারা ট্রলার ও মাটি কাটা ড্রেজার মেশিনের শ্রমিক। দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করেন তারা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa