ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের ভবিষ্যত” শীর্ষক যৌথ বক্তৃতার আয়োজন করা হয়। রবিবার শহরের গোবিনন্দনগরস্থ উন্নয়ণ সংস্থা ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ বক্তৃতার আয়োজন করা হয়।
বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট অপর ডেভলপমেন্ট (বিআরআইডি)’র আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে যৌথ বক্তৃতা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ গবেষক ড. ফাহাম আব্দুস সালাম ও মির্জা ফখরুলের মেয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ সংগঠক ড. শামারুহ মির্জা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মীনি রাহাত আরা বেগম, ছোট কন্যা মির্জা সাফারুহ, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক পরিচালক মো: আখতারুজ্জামান সাবু, ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুল হক চৌধুরী, রুপ কুমার গুহ ঠাকুরতা করি, বিশিষ্ট ব্যবসায়ি মাহমুদ হাসান রাজু, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বিএমএ’র সভাপতি ড. আবু মো: খয়রুল কবীর, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভীনসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মানুষজন, রাজনীতিবীদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
অনুষ্ঠান শেষে ড. ফাহাম আব্দুস সালাম ও ড. শামারুহ মির্জাকে আহবানের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
