ঢাকা
২২ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বাগেরহাটে ‘স্মার্ট লাইফ ফ্রি ওয়াইফাই’ ইন্টারনেট সেবার উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬   ৩৩১ বার পঠিত
বাগেরহাটে ‘স্মার্ট লাইফ ফ্রি ওয়াইফাই’ ইন্টারনেট সেবার উদ্বোধন

‘স্মার্ট লাইফ ফ্রি ওয়াইফাই’—এই স্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ বাগেরহাট জেলার সকল ইউনিয়নের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা চালু করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের খানজাহান আলী মাজার মোড়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এম. এ. এইচ. সেলিমের জ্যেষ্ঠ পুত্র ও পরিচালক মেহেদী হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, পৌরসভার সাবেক কমিশনার মাহবুবুর রহমান টুটুল, ক্রীড়া সংগঠক মিনা মারফুজ্জামান রনি, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ নাজমুল হুদা, শেখ রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই কর্মসূচির আওতায় জেলার শহর ও গ্রামাঞ্চলের ৯০টি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে, যা একটি নতুন ডিজিটাল কমিউনিটি গঠনে ভূমিকা রাখবে।

এ সময় সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান বলেন, “আজকের বিশ্বে ইন্টারনেট কোনো বিলাসিতা নয়; এটি শিক্ষা, কর্মসংস্থান এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য একটি মৌলিক প্রয়োজন। আমরা বাগেরহাটের ৯০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করছি। এতে যেমন চায়ের দোকানের ঐতিহ্যবাহী আড্ডার সংস্কৃতি বজায় থাকবে, তেমনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এটি একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে।”

তিনি আরও জানান, পর্যায়ক্রমে এই সেবা প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত গ্রামীণ এলাকায় সম্প্রসারণ করা হবে, যাতে কোনো গ্রাম, কোনো শিক্ষার্থী কিংবা কোনো নাগরিক ডিজিটাল সেবা থেকে বঞ্চিত না থাকে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ পরিবারগুলো শিক্ষা, চাকরির সুযোগ, সরকারি সেবা এবং বৃহত্তর অর্থনীতির সঙ্গে আরও সহজে সংযুক্ত হতে পারবে।

সিলভার লাইন গ্রুপ জানায়, এটি তাদের দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন পরিকল্পনার অংশ। যার মূল লক্ষ্য হলো বাগেরহাটে ডিজিটাল বৈষম্য হ্রাস, সামাজিক ও অর্থনৈতিক সংযোগ শক্তিশালী করা এবং টেকসই কমিউনিটি উন্নয়নে অবদান রাখা। এই উদ্যোগ প্রযুক্তির চেয়েও মানুষের জীবনে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa