ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আখাউড়ায় পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে বলায় পুলিশকে লাঞ্ছিত করলো মেয়রের ভাতিজা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ২৯৭ বার পঠিত
আখাউড়ায় পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে বলায় পুলিশকে লাঞ্ছিত করলো মেয়রের ভাতিজা

আজ সোমবার থেকে সারাদেশে শুরু হয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা। কিন্তু এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরীক্ষা কেন্দ্র থেকে বহিরাগতদের বের হওয়ার জন্য বলায় মো. আলমগীর হোসেন নামে এক পুলিশ অফিসারকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।

জানা যায় আখাউড়া পৌরসভার মেয়র ও যুবলীগের আহবায়ক তাকজিল খলিফার ভাতিজা হাসান খলিফা (৩০) নিজের দলবল নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশ সদস্যকে লাঞ্চিত করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অবশ্য পুলিশ বলছে, এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। পুলিশের ওপর হামলা চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

 

 

 

 

আখাউড়া থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পূর্ব নির্ধারিত সময় এসএসসি পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগ মূহুর্তে আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত পুলিশ অফিসার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আলমঙ্গীর হোসেন বহিরাগতদের বের হয়ে যেতে অনুরোধ জানান। সবাই চলে গেলেও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফার ভাতিজা হাসান খলিফা বের হচ্ছেন না।

এ সময় তাকে পরীক্ষার কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার জন্য তাকে ফের অনুরোধ করেন পুলিশ অফিসার আলমঙ্গীর হোসেন। এতে সে ক্ষিপ্ত হয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে হাসান তার সাঙ্গপাঙ্গু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ওই পুলিশ অফিসারকে হামলার চেষ্টা করে লাঞ্ছিত করে। এ সময় পরীক্ষার কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সৈকত, সাখাওয়াত, তুরন এগিয়ে এসে বাঁশি ফুক দিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। এ সময় যুবলীগ নেতা শিপন হায়দারসহ অন্যরা উত্তেজিত হাসানের রোষানলের কবল থেকে পুলিশ অফিসার আলমঙ্গীর হোসেনকে টেনে মাঠ থেকে পরীক্ষার কেন্দ্রের ভেতরে নিয়ে যায়।

 

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা পূর্বপশ্চিমকে বলেন, আমরা এ ঘটনাটি হালকাভাবে নিচ্ছি না। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

অতিরিক্ত পুলিশ সুপার (আখাউড়া-কসবা সার্কেল) মো. মিজানুর রহমান ভূঁইয়া পূর্বপশ্চিমকে জানান, এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa