জ্ঞানচর্চা, মেধার উৎকর্ষতা ও আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত ‘স্কলার্স’ ফাউন্ডেশনের উদ্যোগে জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ ডিসেম্বর সকাল ১০টায় মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সৈয়দ শাহ মোস্তফা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩য় থেকে ১০ম শ্রেণির প্রায় এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাটি স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সৈয়দ শাহ মোস্তফা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল রুমা ধর কৃষ্ণা, স্কলার্স ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ড. মো. ফজলুল আলী, এডভোকেট ড. মোহাম্মদ আবু তাহের, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ, বিশিষ্ট ক্রীড়ানুরাগী এইচ এম মোস্তাক আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল, পৌর জামায়াতের আমীর ও সহকারী অধ্যাপক হাফেজ তাজুল ইসলাম, মাহমুদুর রহমান, শিক্ষানুরাগী ও সমাজসেবক সানাউল ইসলাম সুয়েজসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা স্কলার্স ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জেলার শিক্ষার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান।

এ বিষয়ে স্কলার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ মেরাজ জানান, উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী বছরের শুরুতে আয়োজন করা হবে।