সিরাজগঞ্জের কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস -২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপন করে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ।

১৬ ডিসেম্বর সকালে এ দিবস উপলক্ষে অত্র কলেজ প্রাঙ্গণে বিএনসিসি কর্তৃক প্যারেটের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ, শহিদ মিনারে মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচী। এরপর বিজয় দিবস প্রেক্ষাপট উপলক্ষে কলেজ হল রুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিবসের প্রেক্ষাপট ও চেতনা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, প্রধান অতিথি অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজ এর পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ আবুল বাশার,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মাহবুবুল আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আতাউর রহমান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ শাহানাজ পারভীন ও শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

সভাপতিত্ব করেন ,পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক শিবু চন্দ্র অধিকারী, রাজিব হাসান সহ আরও অনেকে।কুইজ প্রতিযোগীতা,রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। অনুষ্ঠান টি পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আনিসুর রহমান।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রভাষকসহঅন্যান্য কর্মকর্তাবৃন্দ । এছাড়াও দিবস উপলক্ষে কলেজ মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় জহরের নামাজ শেষে বিশেষ দোয়া করা হয়।