কাজিপুরে ভ্রাম্যমান অভিযানে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ০২টি মামলায় সংশ্লিষ্ট দুইজন ব্যক্তিকে ৭০,০০০/- অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
১৩ ডিসেম্বর উপজেলার ভিন্ন ভিন্ন পরিচালিত অভিযানে লক্ষিপুর, চালিতাডাঙ্গা, কাজিপুর এবং চকপাড়া, মাইজবাড়ী, কাজিপুরে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ০২টি মামলায় সংশ্লিষ্ট দুইজন ব্যক্তিকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ মোট ৭০,০০০/- অর্থদণ্ড প্রদান করে।
অর্থদন্ড প্রদানকারিরা হলো লক্ষীপুর গ্রামের মফিজ উদ্দিন সরকারের পুত্র মোঃ আবদুল আজিজ সরকার-কে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ২০,০০০/- টাকা এবং চকপাড়া গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে মোঃ শুভ কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে।
অভিযান পরিচালনা করেন কাজিপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া।অভিযানে সহযোগিতা করেন কাজিপুর থানার একটি চৌকোষ পুলিশ টিম।
