ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির উপর গুলি এবং সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে উচালিয়াপাড়া মোড় থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশের সঞ্চালনায় ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাঞ্চন মিয়ার সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন ছোটন, রফিকুল ইসলাম মানিক, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান সোহেব, দপ্তর সম্পাদক সালাউদ্দিন বিপ্লব, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শাহ আলম খন্দকার, সদর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলাল মিয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালীদ, উপজেলা জাসাস এর আহ্বায়ক রিপন ঠাকুর, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব ফখরুদ্দিন বিজয়, উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সদস্য সচিব ইমরান খানসহ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা হাদীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।