দিনাজপুরে ফুলবাড়ীতে যুবদলের নেতাকে বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে দিনাজপুর – ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী।

আজ (১ ডিসেম্বর) সোমবার বিকাল ৫ টায় দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা । প্রায় ১ ঘন্টা অবরোধে সড়কের দুই পাশে হাজার হাজার গাড়ি আটকা পড়ে। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী ও ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের অস্বস্ত করলে আন্দোলনকারী অবরোধ তুলে নেয়।

আন্দোলনকারীরা জানান যুবদলের নেতা শিবলী সাদিক স্থানীয় ছোয়ানি বাজার ঈদগাহ মাঠের মাটি কেটে অন্যত্র বিক্রয় করার চেষ্টা করে। গ্রামবাসী তাকে বাধা দিলে সেই গ্রামবাসীর উপর হামলা ও মারধর করে। গ্রামবাসী একত্রিত হলে সে পালিয়ে যায়। পরে গ্রামবাসী তার বহিষ্কার ও গ্রেপ্তার দাবিতে দিনাজপুর মহাসড়ক অবরোধ করে।