ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

অটোরিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চালককে হত্যা

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   ১২০ বার পঠিত
অটোরিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চালককে হত্যা

নরসিংদীর রায়পুরায় অটোরিকশা ছিনতাই করতে ব্যর্থ হয়ে কিশোর বয়সী এক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আমিরগঞ্জ–বদরপুর সংযোগ ব্রিজের পাশে থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত অটোরিকশাচালকের নাম শাহাদত হোসেন (১৩)। তিনি উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের ইব্রাহিম মিয়ার ছেলে। স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শাহাদত একটি মাদ্রাসায় পড়ালেখা করত। শখের বশে সে সকালে বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে লোকজনের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে গলা কাটা অবস্থায় তার লাশ দেখতে পান। স্থানীয়দের ধারণা, অটোরিকশা ছিনতাই করতে গিয়ে দুর্বৃত্তরা শাহাদতকে গলা কেটে হত্যা করে এবং ব্রিজের এক পাশে রিকশাটি রেখে রক্তাক্ত অবস্থায় অন্য পাশে দৌড়ে যায়।

ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, ‘অটোরিকশা ছিনতাই করতে না পেরে দুর্বৃত্তরা চালক শাহাদতকে গলা কেটে হত্যা করেছে। রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa