কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক মহোদয় এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর দুপুরে উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজ হল রুমে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

মূল অনুষ্ঠান শুরুর পূর্বেই বিদায়ী অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক মহোদয় কে শিক্ষার্থীরা পুষ্পবর্ষণ করেন । বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মহসিন রেজা বিপ্লব । যথারীতি কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিদায়ী অধ্যক্ষ মহোদয়ের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মহসিন রেজা বিপ্লব, অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ খোসলেহাজ উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য ও অনুভূতি প্রকাশ করেন কলেজ এর উপাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, শিক্ষকদের মধ্য থেকে সহকারী অধ্যাপক একেএম জিল্লুর রহমান , প্রভাষক মোস্তফা কামাল, আব্দুল্লাহ আল মামুন,আগতদের মধ্য থেকে উদগাড়ি আঞ্চলিক মহিলা কলেজ এর অধ্যক্ষ সুলতান মাহমুদ, স্থানীয় ব্যক্তিবর্গের মধ্য থেকে চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক মজিবুর রহমান,

মানপত্রের মাধ্যমে অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থী সাগরিকা খাতুন, শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন সাবেক শিক্ষার্থী বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা।

অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ মহোদয়ের কর্মময় জীবনের এবং চাকরি জীবনের নানা ঘটনাবলী উল্লেখ করা হয়। অনুষ্ঠানের মাঝে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অফিস কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক এবং আগত অতিথিবৃন্দ বিদায়ী অধ্যক্ষ মহাদয়কে ফুলের তোড়া, ক্রেস্ট সহ বিভিন্ন ধরনের উপহার প্রদান করেন। এই বর্ণাঢ্য কর্মজীবনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের ভারচুয়ালী প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। সঞ্চালনায় ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম। কর্মময়জীবনে তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, ভালো ফলাফল অর্জন তথা কলেজ টিকে উপজেলার মধ্যে মডেল প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন।তার ই নেতৃত্বে কলেজ টি প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে।

উল্লেখ যে আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক প্রথমে লালমনিরহাটের আদিতমারী ডিগ্রি কলেজ, তারপর শেরপুর মহিলা কলেজ সবশেষে চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে দশ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ১৮ বছর বর্ণাঢ্য কর্মজীবন শেষে আজকে অবসরে যাচ্ছেন। কলেজের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীদের পক্ষ থেকে মাইক্রোবাসে করে বিদায় জানিয়ে বাড়িতে পৌঁছে দেন।