সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে বিদায় ও পিএইচডি ডিগ্রি অর্জনকারিদের সংবর্ধনা এবং পারিবারিক মিলন মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ নভেম্বর কলেজ চত্বরে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে বিদায়ীদের কর্মজীবনের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর মোঃ রেজাউল করিম।
বক্তব্য রাখেন অত্র কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস। কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান -শিক্ষক পরিষদের সম্পাদক সহকারি অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পিএইচডি ডিগ্রীধারীদের মধ্যে বক্তব্য রাখেন ড. মোঃ বাহারুল ইসলাম, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিদ্যা, ড. মাহবুবুল আলম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ ।
বিদায়ীদের পক্ষে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক আব্দুর রহিম,সহযোগী অধ্যাপক মাহসুদুল হাসান মাজেদ।উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক নিশাত সীমার পরিচালনায় উপস্থিত ছিলেন বিদায়ী সহযোগী অধ্যাপক আশরাফুল কবীর, সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, বাহারুল ইসলাম, ইউনুস আলী শেখ, আব্দুল মতিন, প্রভাষক এস এম আদিলুজ্জামান, , প্রভাষক আনিসুর রহমান, নাঈম সরকার, সজীব রহমান, স্বপ্না খাতুন, আল আমিন, মানসী দত্ত মৌমিতা ও আফরিনা হোসেন। পরে অতিথি বৃন্দ বিদায়ীদের ও পিএইচডি ডিগ্রি অর্জনকারিদের সন্মাননা স্মারক তুলে দেন।
