ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ট্রেনে আপত্তিকর অবস্থায় গালর্স হাইস্কুল ছাত্রীর সঙ্গে কলেজ অধ্যক্ষ আটক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ৩২৩ বার পঠিত
ট্রেনে আপত্তিকর অবস্থায় গালর্স হাইস্কুল ছাত্রীর সঙ্গে কলেজ অধ্যক্ষ আটক

ট্রেনে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজের এক অধ্যক্ষকে আটক করা হয়েছে। আটককৃতের নাম আব্দুস সালাম চৌধুরী। তিনি জামালপুরের ইসলামপুর জে জে কে এম গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।রবিবার দুপুরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি কেবিন থেকে কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীকে আপত্তিকর অবস্থায় আটক করে দেওয়ানগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ি।

 

তিনি জামালপুর শহরের বেলটিয়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।জিআরপি পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ঘ নম্বর কোচের একটি কেবিন বুকিং করে কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম। এ সময় তার সঙ্গে ছিলেন কলেজের প্রাক্তন এক ছাত্রী (২৭)। আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মেলান্দহ স্টেশন অতিক্রম করার পর মেয়েসহ ট্রেনের ওই কেবিনটি ভেতর থেকে বন্ধ থাকায় যাত্রীদের সন্দেহ হয়। কেবিনের বাইরে থেকে ডাকাডাকির পরও দরজা না খোলায় ট্রেনে কর্তব্যরত জিআরপি পুলিশকে বিষয়টি জানায় যাত্রীরা। পরে জিআরপি পুলিশ কেবিনের ভেতরে ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় অধ্যক্ষ আব্দুস সালামকে আটক করে।এ সময় তাদের দুজনকে আটক করে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদের আন্তঃনগর তিস্তা ট্রেনে করেই জামালপুর জিআরপি থানায় নিয়ে আসা হয়। আটক ছাত্রীর বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার পৌরসভা এলাকায়।

 

জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে অনৈতিককাজে লিপ্ত থেকে জনগণের মাঝে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa