ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ঝাঁকে ঝাঁকে ইলিশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ২৮৭ বার পঠিত
চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে  ঝাঁকে ঝাঁকে ইলিশ

আগস্ট-অক্টোবর মাস ইলিশের ভরা মৌসুম হলেও অসময়ে এবার চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ইলিশের আমদানি শুরু হয়েছে। প্রতিদিন ৮/১০ মণ বিভিন্ন সাইজের ইলিশ আমদানি হচ্ছে। এ ছাড়াও স্থানীয় পদ্মা-মেঘনা নদীতে জেলেদের আহরিত ছোট সাইজের ইলিশও ঘাটে বিক্রি হচ্ছে। গত দুই সপ্তাহে দক্ষিণাঞ্চলের বড় ইলিশের আমদানি হওয়ায় মাছঘাট সরগরম হয়ে উঠেছে। প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পাইকারি, আড়তদার, খুচরা বিক্রেতা ও শ্রমিকদের মাঝে। গত ১০-১২ বছরের মধ্যেও মৌসুমের এই সময়ে বড় ইলিশের আম’দানি দেখেননি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

গতকাল দুপুরে শহরের বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা গেছে, ডাকাতিয়া নদীর পাড়ে বড় দুটি ট্রলারে করে দক্ষিণাঞ্চলের ভোলা, দৌলতখাঁ, চরফ্যাশন থেকে বড় সাইজের ইলিশ নিয়ে এসেছে ৮/১০ জন ব্যবসায়ী। শ্রমিকরা এই ইলিশ টুকরিতে করে আড়তে উঠাচ্ছে। বিক্রির জন্য বাছাই করা বড়-ছোট ইলিশের স্তূপ আড়তগুলোর সামনে রাখার পর মুহূর্তেই হাঁকডাক দিয়ে বিক্রি করছেন আড়তদাররা। মৎস্য আড়ত ব্যবসায়ী আবদুল আজিজ বেপারী বলেন, গত দুই সপ্তাহে যেসব ইলিশ আমদানি হয়েছে এসব ইলিশের অধিকাংশ সাইজ ১ কেজি। আজকের বাজারে ১ কেজি ইলিশ প্রতি মণ ৩০-৩২ হাজার টাকা, ১ কেজি ৪শ গ্রাম এবং দেড় কেজি ওজনের ইলিশ প্রতি মণ ৩৬-৪০ হাজার টাকা, ৫শ-৬শ গ্রামের ইলিশ প্রতি মণ ২৪-২৫ হাজার টাকা, ২শ থেকে ৩শ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ১০-১২ হাজার টাকা। ছোট সাইজের ইলিশগুলো বেশিরভাগ চাঁদপুরের স্থানীয় জে’লেরা পদ্মা-মেঘনা নদী থেকে আহরণ করে।মাছঘাট শ্রমিক আমিন শেখ বলেন, দক্ষিণাঞ্চল থেকে ইলিশের ট্রলার রাত ১১টা থেকে সকাল পর্যন্ত আসতে থাকে। রাতে আসা ইলিশ আড়তে নামালেও বিক্রি শুরু হয় সকাল ১০/১১টার পরে। গত ৩ মাস অবসর সময় কাটালেও এখন মাছ উঠানো, প্যাকিং করা, বরফ দেওয়া এবং রপ্তানি করার জন্য গাড়িতে উঠানোর কাজে ব্যস্ত। জে’লা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শবেবরাত বলেন, গত দুই সপ্তাহ দক্ষিণাঞ্চলের ইলিশের আমদানি বেড়েছে। তবে অসময়ের এই ইলিশ, মৌসুমে আহরণকৃত ইলিশের মতো স্বাদ নেই। সাধারণত এই সময় বড় সাইজের ইলিশ দেখা যায় না। গত প্রায় ১০ বছর আগে একবার এই সময়ে ইলিশের আম’দানি হয়েছিল।ধারণা করা হচ্ছে, সাগরের মধ্যে অনেক সময় ভূকম্পন হয়। যে কারণে ইলিশ উজানের দিকে উঠে আসে। চাঁদপুরের পদ্মা-মেঘনায় বড় সাইজের ইলিশের আমদানি কম। এই ঘাটের ৬-৭ জন ব্যবসায়ী দক্ষিণাঞ্চলের ইলিশ আমদানি করেন। এসব ইলিশ চাঁদপুরে স্থানীয় বাজারে বিক্রি হয়। এ ছাড়াও কুমিল্লা, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, পাবনা, ময়মনসিংহ ও সিলেটে রপ্তানি করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa