দোহার উপজেলার মৈনটঘাট থেকে তিন হাজার পিস ইয়াবাসহ মো. জহর আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন এবং পরিদর্শক (তদন্ত) মো. আরাফাতের নেতৃত্বে মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহ আলম, মো. মনিরুজ্জামান এবং এএসআই দিনেশ ঘোষসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মৈনটঘাট থেকে জহর আলীকে আটক করে।
এ সময় জহরের কাছে থাকা ব্যাগ থেকে পৃথকভাবে মোড়ানো তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।আটককৃত ইয়াবা কারবারির সাথে আরো কয়েকজন সম্পৃক্ত রয়েছে এবং তাদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আটককৃত জহর আলী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগড় ইউনিয়নের ছদ্দি গ্রামের আনারউদ্দিনের ছেলে। দোহারের মৈনট ঘাট থেকে গোপালগঞ্জে যাবার তাকে আটক করা হয়।
