ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পরকীয়ার জের ধরে শ্বশুরবাড়িতে ডেকে গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ৩৭১ বার পঠিত
পরকীয়ার জের ধরে শ্বশুরবাড়িতে ডেকে গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন,ভোরে রায়হান নামের এক যুবক হাসপাতালে কাটা গোপনাঙ্গ নিয়ে আসেন মাদারীপুর সদর উপজেলার পরকীয়ার জের ধরে এক নারীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই বছর আগে মহিষেরচর গ্রামের ইউসুফ সরদারের মেয়ে কুনসুম আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে হয় ফরিদপুরের জমির উদ্দিনের ছেলে মো. রায়হানের। বিয়ের কিছুদিন পরে রায়হান জানতে পারেন, অন্য একজনের সঙ্গে তার স্ত্রী’ কুনসুমের পরকীয়ার সম্পর্ক আছে।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল পরে শনিবার (১ ফেব্রুয়ারি) ফরিদপুর থেকে রায়হানকে শ্বশুরবাড়ি ডেকে নিয়ে যান কুনসুম। রাতে দুজন একসঙ্গে ঘুমাতেও যান। রাত সাড়ে ৩টার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় রায়হানের গোপনাঙ্গের বেশির ভাগ অংশ কেটে দেন কুনসুম। তাকে সঙ্গে সঙ্গে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রায়হানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান লেলিন বলেন, “ভোরে রায়হান নামের এক যুবক হাসপাতালে কাটা গোপনাঙ্গ নিয়ে আসেন। আমরা তার তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে দেই। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।”
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, “এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ দেয়, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa